চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৯, ১২:৩৩আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১২:৪৩

চাঁপাইনবাবাগঞ্জে ভোট গ্রহণ চলছে

সোমবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদে পঞ্চম ধাপের নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। দুপুর ১২টা পর্যন্ত কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম।

তবে কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে। তবে এখন পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, সদর উপজেলা পরিষদ নির্বাচনের ১৫৭টি ভোট কেন্দ্রে সকাল ৯টা থেকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। কেন্দ্রগুলোতে সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও দুপুরের পর ভোটরদের উপস্থিতি বাড়বে বলে তিনি জানান।

তিনি আরও জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য ৫ পাল্টুন বিজিবি, ৪৭১ জন পুলিশ, প্রায় ২ হাজার আনসার-গ্রাম পুলিশ এবং র‌্যাবের ৬টি দল মোতায়েন রয়েছে। এছাড়া ১১ জন ম্যাজিস্ট্রেট পুরো নির্বাচনে দায়িত্ব পালন করছেন।

এবারের নির্বাচনে ৩ লাখ ৮১ হাজার ৯১৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম