যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নারায়ণঞ্জ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৯, ১৪:০৯আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১৪:০৯

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের দাবিতে কুলসুম (১৯) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী শাহ আলমের বিরুদ্ধে। সোমবার (১৪ অক্টোবর) সকালে স্থানীয় কড়ইতলা পাচানি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কুলসুম একই ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল হকের মেয়ে। তিনি এক সন্তানের জননী। নিহতের পরিবারের দাবি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের দেবর জলিল ও তার স্ত্রী কুলসুমকে আটক করেছে পুলিশ। তবে নিহতের স্বামী শাহ আলম পলাতক রয়েছেন।
কুলসুমের বড় ভাই শেখ ফরিদ জানান, গত দুই বছর আগে তার বোনকে পারিবারিকভাবে শাহ আলমের সঙ্গে বিয়ে দেওয়া হয়। তাদের দাম্পত্য জীবনে এক সন্তানের জম্ম নেয়।
তিনি আরও জনান, সোমবার সকালে বোনের শ্বশুর বাড়ি থেকে খবর আসে তার বোন অসুস্থ হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। হাসপাতালে গিয়ে তিনি দেখেন বোনের মৃতদেহ পড়ে রয়েছে।
শেখ ফরিদ অভিযোগ করেন, বিয়ের সময় নগদ এক লাখ টাকা, ফার্নিচারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল দেওয়া হলেও তার বোন শাহ আলমের নির্যাতন থেকে রক্ষা পায়নি।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবদেন পেলে কীভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে।’
ওসি আরও বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের স্বামী অভিযুক্ত শাহ আলমকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে