শিবপুরে ইউপি সদস্যসহ ৫ জন গ্রেফতার, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৯, ০৯:৩৯আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১০:১৭

গ্রেফতার

নরসিংদীর শিবপুর উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ ৫ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ১টি পিস্তল, ১টি একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার (১৪ অক্টোবর) সকালে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

গ্রেফতার ব্যক্তিরা হলে, শিবপুর উপজেলার কামারগাঁও গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে আরিফ সরকার (৩৬), উত্তর কারারচর এলাকার আবুল হোসেন পাঠানের ছেলে ও পুটিয়া ইউপি সদস্য রোমান পাঠান (৩৩), আশ্রবপুর গ্রামের কালাচাঁন প্রধানের ছেলে সোহাগ প্রধান (২৮), সৈয়দনগর উত্তরপাড়ার হুমায়ুন কবিরের ছেলে জাহিদুল ইসলাম (৩১) ও সৈয়দেরগাঁও এলাকার মৃত সাফির ছেলে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ সুমন (৩২)।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শিবপুরে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল। এসময় আরিফ সরকারের কাছ থেকে ২ রাউণ্ড কার্তুজসহ ১টি পিস্তল, রোমান পাঠানের কাছ থেকে ১টি দেশীয় ১ নলা বন্দুক এবং বাকী ৩ জন সোহাগ, জাহিদ ও সুমনের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, ‘এ ঘটনায় শিবপুর মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধী যেই হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম