গোপালগঞ্জের কাশিয়ানীতে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৯, ১৫:৫৫আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৬:০৬

গ্রেফতার

গোপালগঞ্জের কাশিয়ানীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাশিয়ানী ইউনিয়নের দক্ষিণপাড়ার আক্কাস মোল্লার বাড়ির পাশের ঝোঁপ থেকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে কাশিয়ানী থানায় সংবাদ সম্মেলন করে ওসি মো. আজিজুর রহমান এসব কথা জানান।

গ্রেফতার ডাকাতরা হলো, বাগেরহাটের খলিল শরীফের ছেলে মিলন শরীফ (২৯), ঢাকার ধামরাইয়ের হেলাল উদ্দিনের ছেলে খলিল উদ্দিন (৩২) ও সেলিম মিয়া (৪৪), মানিকগঞ্জের শিবালয়ের আইজ উদ্দিনের ছেলে মো. ইসলাম শেখ (৪২), নারায়ণগঞ্জের ফতুল্লার আব্দুল আজিজ মিয়ার ছেলে সাহাদত হোসেন (৩০) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের আবুল হোসেনের ছেলে সহিদ (৪২)।

সংবাদ সম্মেলনে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, মঙ্গলবার ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করে। ডাকাত দলটি একটি প্রাইভেটকারে করে কাশিয়ানীতে অবস্থান করছিল। তাদের উদ্দেশ্য ছিল, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বালি সরবরাহকারী ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া। এছাড়াও রাতে সুযোগ বুঝে সড়কে গাছ ফেলে ডাকাতি করা। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি- ডাকাতি, নারী নির্যাতন ও মাদক মামলা রয়েছে। 

তিনি আরও জানান, ডাকাত দলের কাছ থেকে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।  বুধবার তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমাণ্ড আবেদন করা হবে।

/জেবি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম