কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৯, ১৮:০৯ আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১৮:১১

ঢাকা ঢাকার কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। তার নাম মো. সবুজ (২২)। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ইউনিয়নের রসুলপুর টিনের মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

কেরানীগঞ্জ মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, সবুজ রাজমিস্ত্রী। তিনি রসুলপুর টিনের মসজিদের একটি দেয়ালে আস্তরের কাজ করছিলেন। তখন পাশের একটি বিদ্যুতের তারে হাত লেগে স্পৃষ্ট হন। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই রফিকুল ইসলাম জানান, সবুজ জিনজিরার মান্দাইল গ্রামের রিপন হোসেনের বাড়িতে ভাড়ায় বাসায় থাকতেন। তার বাবার নাম রফিকুল ইসলাম। তাদের বাড়ি রংপুর জেলার গঙ্গাচরা থানার মোবাশিয়া গ্রামে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি-কাতারে আরও দুটি প্যাট্রিয়ট মোতায়েন যুক্তরাষ্ট্রের
সৌদি-কাতারে আরও দুটি প্যাট্রিয়ট মোতায়েন যুক্তরাষ্ট্রের
চুল পড়ার সমস্যায় চিকিৎসক নিজেই নিলেন যে পদক্ষেপ
চুল পড়ার সমস্যায় চিকিৎসক নিজেই নিলেন যে পদক্ষেপ
আধুনিকতার ভিড়েও টিকে আছে বাঁশের ‘চাই’
আধুনিকতার ভিড়েও টিকে আছে বাঁশের ‘চাই’
সময় নষ্ট করলে ৫ রান জরিমানা, আরও যেসব নতুন নিয়ম করেছে আইসিসি
সময় নষ্ট করলে ৫ রান জরিমানা, আরও যেসব নতুন নিয়ম করেছে আইসিসি
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ