ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও

আন্তর্জাতিক ডেস্ক 
০১ অক্টোবর ২০২৬, ১১:১১ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১১:১১

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা ফের অচলাবস্থায় পড়ার পর সোমবার এই নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, পররাষ্ট্রমন্ত্রী রুবিও ইরানি প্রতিনিধিদলকে বের করে দিয়েছেন, যারা তাদের স্বাগত জানানোর সময়ের চেয়েও বেশি অবস্থান করছিল। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ হয়ে গেছে, তাই তাদের যাওয়ার সময় হয়েছিল।

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনকে কেন্দ্র করে ইরানি প্রতিনিধিদলটি সেখানে অবস্থান করছিল।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, রুবিওর নির্দেশ পাওয়ার কয়েক ঘণ্টা পর আরাঘচি ও অন্য ইরানি কর্মকর্তারা নিউইয়র্ক থেকে কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা হন। তবে ইরানি প্রতিনিধিদলের দাবি ছিল, তারা এমনিতেই শিগগিরই নিউইয়র্ক ছাড়ার পরিকল্পনা করেছিলেন।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ার পরই রুবিও এই নির্দেশ দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০১ অক্টোবর ২০২৬, ১১:১১
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
মিত্রদের এককাট্টা করতে মাঠে নামছেন শাহবাজ শরিফ
প্রাণ বাঁচিয়ে ‘হিরো’ ভারতীয় পাইলট, প্রশংসায় ভাসালেন নেতানিয়াহু-মোদি
বাংলাদেশী মেয়রের কাউন্সিলে আর্থিক সংকট, ১৯ মিলিয়ন পাউন্ড ঘাটতির আশঙ্কা
সর্বশেষ খবর
রাবির পরিবহন ব্যবস্থায় সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা
রাবির পরিবহন ব্যবস্থায় সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
অনশন করে মধ্যরাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পেলেন ২০ জন
অনশন করে মধ্যরাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পেলেন ২০ জন
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৯, শীর্ষে মিরপুর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৯, শীর্ষে মিরপুর
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী