৫ দিন পর কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় নৌরুটে ফেরি চলাচল শুরু

মাদারীপুর প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৯, ১৩:২০আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৩:৩৫

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ রুট নাব্য সংকটে পাঁচ দিন বন্ধ থাকার পর কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বেলা ১১টা থেকে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। ছোট দু’টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম জানান, ডুবোচরের কারণে গত ৫ দিন ধরে ফেরি পারাপার বন্ধ ছিল। এই সময়ে বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে পদ্মা নদীতে ড্রেজার মেশিন দিয়ে খনন অব্যাহত রাখা হয়। শুক্রবার খনন কাজ শেষের পর শিমুলিয়া ঘাট থেকে একটি এবং কাঁঠালবাড়ি ঘাট থেকে একটি মোট দু’টি ফেরি দিয়ে পরীক্ষামূলক পারাপার শুরু হয়েছে। এই ফেরি দুটি গন্তব্যে নির্বিঘ্নে পৌঁছানোর পর বড় ফেরি চলাচল শুরু করা হবে।

প্রসঙ্গত, কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেলে পানি কমে যাওয়ায় ফেরি চলাচল অনুপযোগী হয়ে পড়ে। পদ্মার পানি কমে গিয়ে নাব্য সংকট প্রকট আকার ধারণ করলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। বিশেষ করে পণ্যবাহী ট্রাকগুলো ঘাটে দীর্ঘদিন অপেক্ষা করছে। নাব্য সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ থাকলেও কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক ছিল।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম