রাজবাড়ীতে ৪ মণ ইলিশসহ ৫১ জেলে আটক

রাজবাড়ী প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৯, ১৩:২৮আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৩:৩৯

চার মণ ইলিশসহ ৫১ জেলে আটক

শনিবার রাজবাড়ী জেলা সদর, গোয়ালন্দ ও দৌলতদিয়ায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ৫১ জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪ মণ ইলিশ ও ২ লাখ মিটার জাল জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে ৫১ জেলেকে আটক করেছে। দণ্ডবিধি ১৮৭ ধারা মতে প্রত্যেককে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। জব্দ মাছ এতিম খানায় বিতরণ করা হয়েছে আর জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে। অভিযান চলমান থাকবে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউল্যাবে ‘ফল ২০২৬’ এর নবীন শিক্ষার্থীদের বরণ
ইউল্যাবে ‘ফল ২০২৬’ এর নবীন শিক্ষার্থীদের বরণ
‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফান্ডে মেধাকেই প্রাধান্য দিচ্ছে ইউজিসি’
‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফান্ডে মেধাকেই প্রাধান্য দিচ্ছে ইউজিসি’
পদ্মার ভাঙনে তিন প্রাথমিক বিদ্যালয় বিলীন, পানিবন্দি ২০ হাজার মানুষ
পদ্মার ভাঙনে তিন প্রাথমিক বিদ্যালয় বিলীন, পানিবন্দি ২০ হাজার মানুষ
জর্ডানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
জর্ডানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা?