নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৯, ১৫:৩৮আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৫:৩৮

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ললাটি এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল আরিফ হোসেন (২৫) নিহত হয়েছেন। রবিবার (২০ অক্টোবর) দুপুরে ঢাকা- গাজীপুর- মদনপুর বাইপাস সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আরিফের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামে। পুলিশের বিশেষ শাখার (ডিআইওয়ান ) ওসি মোমিনুল ইসলাম এসব তথ্য জানান।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল (নং ১২৩৮) আরিফ হোসেন মোটরসাইকেলে তার বন্ধুর সঙ্গে দেখা করতে আড়াইহাজারের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল বাইপাস সড়কের লালাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে ধাক্কা দিলে আরিফ হোসেন ঘটনাস্থলে নিহত হয়।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, ট্রাকটিকে আটকের চেষ্টা করা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছ হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান