নারায়ণগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৯, ০৮:৫৫আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ০৮:৫৬

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বন্দরে পুকুরে গোসল করতে নেমে মিরাজ (৭) ও অয়ন (৫) নামে দুই শিশু মারা গেছে। তারা দুই জন আপন চাচাতো ভাই। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে বন্দর উপজেলার বেজেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
মিরাজ বেজেরগাঁও এলাকার আল-আমিন মিয়ার ছেলে ও অয়ন আল-আমিন মিয়ার ছোট ভাই আলমগীর হোসেনের ছেলে।
বেজেরগাঁয়ের বাসিন্দা আল-আমিন মিয়া জানান, শুক্রবার সকাল ১০টায় তার ছেলে মিরাজ ও ভোট ভাইয়ের ছেলে অয়ন বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় তারা পানিতে ডুবে যায়। পরে ২-৩ ঘণ্টা পরও তাদের কোনও খোঁজ না পেয়ে পরিবারের লোকজন পুকুরে খুঁজতে থাকে। এ সময় পুকুর থেকে মিরাজ ও অয়নকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বন্দর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, সাংবাদিকদের কাছে দুই শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ