টাঙ্গাইলে ঘুষের টাকাসহ রাজস্ব কর্মকর্তা আটক

টাঙ্গাইল প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৯, ২১:৪০আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২১:৫১

আটক হওয়া রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফ ওরফে ফেরদৌস (ছবি– প্রতিনিধি)

ঘুষের ১৫ হাজার টাকাসহ টাঙ্গাইল কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কার্যালয়ের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফ ওরফে ফেরদৌসকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হয়। দুদক টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ফেরদৌস রাজশাহীর রাজপাড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মোসলেম আলীর ছেলে।

দুদক সূত্র জানায়, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কয়ড়া গ্রামের স্বর্গীয় মনিন্দ্র পালের ছেলে গোবিন্দ কিশোর পাল তার মালিকাধীন প্রতিষ্ঠান মুক্তা ফুড প্রডাক্টস-এর নিবন্ধনের জন্য টাঙ্গাইল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ে যান। কার্যালয়ের সহকারী রাজস্ব কর্মকর্তা ফেরদৌসের সঙ্গে তার আলাপ হয়। এসময় নিবন্ধন করে দেওয়ার আশ্বাস দিয়ে ফেরদৌস ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। গোবিন্দ কিশোর পাল ১৫ হাজার টাকায় নিবন্ধন করে দেওয়ার অনুরোধ করেন।

গোবিন্দ কিশোর পাল বলেন, ‘নিবন্ধনের জন্য ফেরদৌস ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ১৫ হাজার টাকা দেওয়ার পরও তিনি নিবন্ধন করে দিতে গড়িমসি করেন। পরে বিষয়টি দুদকের টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়।

দুদক টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে টাঙ্গাইল কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কার্যালয়ের সহকারী রাজস্ব কর্মকর্তা ফেরদৌসকে ঘুষের ১৫ হাজার টাকাসহ আটক করা হয়েছে। এ বিষয়ে দুদক আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম