ভোলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি হেফাজতের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৯, ১৯:০০আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ১৯:৩২

সমাবেশ মঞ্চে হেফাজতের ঢাকা মহানগরের সভাপতিসহ অন্যরা (ছবি– প্রতিনিধি)

ভোলার বোরহানউদ্দিনে পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনায় জড়িতদের তদন্তের মাধ্যমে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির ও ঢাকা মহানগরের সভাপতি নূর হোসাইন কাসেমী। শুক্রবার (২৫ অক্টোবর) জুমার নামাজের পর নগরীর ডিআইটি চত্বরে হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এ দাবি জানান।

নূর হোসাইন কাসেমী বলেন, ‘ধর্মানুভূতিতে আঘাতকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আইন পাস করতে হবে। শিগগিরই এই আইন পাস করতে হবে। আর বোরহানউদ্দিনে পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনার বিচার নিয়ে কোনও টালবাহানা করা যাবে না।’

নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ আল হাবিব, নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, মহানগর হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা আজিজুল হকসহ অনেকে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী