‘পোশাক শ্রমিকদের সুযোগ-সুবিধার কথা জেনে খুশি নিউ ইয়র্কের পাঁচ সিনেটর’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৯, ২২:৪০আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২২:৪৮

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের পাঁচ সিনেটরের সঙ্গে শামীম ওসমান (ছবি– প্রতিনিধি)

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীর রফতানিমুখী পোশাক কারখানার শ্রমিকদের সুযোগ-সুবিধার কথা জেনে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের পাঁচ সিনেটর সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে নিউ ইয়র্কের পাঁচ সিনেটর বিসিক শিল্পনগরীর তিন পোশাক কারখানা পরিদর্শন এবং কারখানাগুলোর কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে তারা ফতুল্লায় নাসিম ওসমান মেমোরিয়াল পার্কের কনভেনশন হলে এক মতবিনিময় সভায়ও অংশ নেন। এই সভায় শেষে ওপরের কথাটি জানান শামীম ওসমান।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটর লুইস সেপুলভেদা, জন ল্যু, জেমস স্কুফিস, লিরয় কমরি ও কেভিন এ পার্কারকে তিন পোশাক কারখানা ঘুরিয়ে দেখান।

সিনেটরদের পোশাক কারখানা পরিদর্শন শেষে শামীম ওসমান জানান, শ্রমিকদের বর্তমান অবস্থার কথা জেনে সিনেটররা খুশি হয়েছেন। এসময় তারা বাংলাদেশের পোশাক শিল্পের প্রশংসা করে এ খাতকে এগিয়ে নেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র যাতে আরও ভালো ভূমিকা রাখে, সেজন্য দেশটির শীর্ষ পর্যায়ে সুপারিশ করবেন বলেও জানিয়েছেন। পাঁচ সিনেটরের প্রতিনিধি দলকে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বর্তমান অবস্থা সম্পর্কে জানানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শামীম ওসমানকে দায়িত্ব দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।

শামীম ওসমান জানান, পাঁচ সিনেটরের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। তারা জানিয়েছেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। জঙ্গিবাদের ব্যাপারে জিরো টলারেন্স, মাদক নিয়ন্ত্রণ ও দুর্নীতিরোধে চলমান শুদ্ধি অভিযানের কারণে পাঁচ সিনেটর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন বলেও জানান শামীম ওসমান।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী