গোপালগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

গোপালগঞ্জ প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৯, ১৬:১৬আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১৬:১৭





সংঘর্ষের সময় ঘর ভাঙচুর করা হয় গোপালগঞ্জ সদরের বলাকৈড় গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় চারটি দোকান ও একটি ক্লাব ঘর ভাঙচুর করা হয়েছে। রবিবার (৩ নভেম্বর) সকালে ও শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় দু’দফায় সংঘর্ষ হয়। সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মীর সাজেদুর রহমান এ তথ্য জানান।

স্থানীয়রা জানান, বালাকৈড় গ্রামের একটি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় বলাকৈড় বাজারে শাফায়েত শেখ ও মিজান মোল্লার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষ ঢাল, সড়কি, রামদা নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের ৪টি দোকান ও একটি ক্লাব ঘর ভাঙচুর করা হয়। উভয় পক্ষের অন্তত ১০ ব্যক্তি আহত হন। গুরুতর আহত সাফায়েত শেখ (৫৫), নুতন শেখ (৪৫) ও রেশমা বেগমকে (২৫) গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবারের সংঘর্ষের জের ধরে রবিবার সকালে আবারও ওই দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান বলেন, ‘এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

/আইএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম