ভবন ধসের ২০ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ইফতেখারের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৯, ১৪:০১আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১৫:৪৩

২০ ঘণ্টাও নিখোঁজ ইফতেখার আহমেদকে উদ্ধার করতে না পারায় স্বজনদের ক্ষোভ

নারায়ণগঞ্জ ভবন ধসে পড়ার প্রায় ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধারকর্মীরা নিখোঁজ ইফতেখার আহমেদকে খুঁজে বের করতে পারেনি। তাকে এখনও উদ্ধার করতে না পারায় তার স্বজন ও প্রতিবেশীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য আব্দুস সোবাহান জানান, ছয়জন ডুবুরি উদ্ধার কাজে সহায়তা করছেন। ভবনটি ধসে নরম মাটির ভেতরে দেবে যাওয়ায় তারা ভবনের একেবারে নিচে যেতে পারছেন না।’

তিনি আরও বলেন, ‘ভবনের যে অংশটুকুতে তারা যেতে পারছেন সেখানে পা ঢুকিয়ে নানাভাবে তল্লাশি চালাচ্ছেন।
তারা শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। বিকেল ৪টা থেকে সারারাত এবং সোমবার দুপুর পর্যন্ত তারা টানা উদ্ধার অভিযান চালিয়ে গেছেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন,‘ভবনটি ধসে পড়ায় পর প্রায় ছয় থেকে সাত ফুট পানির নিচে দেবে গেছে। তাই কাজ করতে গিয়ে উদ্ধারকর্মীরা নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছেন। মাটির নিচের ভবন ভাঙা যাচ্ছে না বলে উদ্ধারকর্মীরা নিচে যেতে পারছেন না। এ কারণে কিছুটা সময় লাগছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, রবিবার বিকেল থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক সঙ্গে উদ্ধার তৎপরতা শুরু করেছে। তারা সারারাত ভবনের বিভিন্ন জায়গা ছিদ্র করে ভেতরে ঢুকে তল্লাশি চালিয়েছে। সকালে ফায়ার সার্ভিসের আরও দুটি নতুন টিম উদ্ধার কাজে অংশ নিয়েছে।।

তিনি জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ভবনের নিচে নেমে প্রতিটি জায়গায় তল্লাশি চালাচ্ছেন। এখন পর্যন্ত শিশু ইফতেখার আলেমের খোঁজ পাওয়া যায়নি। শিশুটিকে যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাবে ততক্ষণ ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাবেন।

এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহানা আকতারকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন এ কথা জানান।

এছাড়াও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘নগরীর বাবুরাইল ভবন তাতিপাড়া খালের পাশে যেসব বাড়িঘর ও স্থাপনা নির্মাণ করা হয়েছে তার তালিকা তৈরিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া  হয়েছে।’

 আরও পড়ুন: নিখোঁজ শিশুকে খুঁজতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস

                 নারায়ণগঞ্জে চারতলা ভবন ধসে নিহত ১, আহত ৫

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের