বাংলাদেশি পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারী আটক

মানিকগঞ্জ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৯, ১৭:৫৬আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ১৭:৫৮

আটক রোহিঙ্গা নারী আসমা মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘলীয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা জান্নাত আক্তার পরিচয়ে পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা নারী আটক হয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) বেলা ১২টার দিকে মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে তিনি আটক হন। পরে তাকে মানিকগঞ্জ সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। ওই রোহিঙ্গা নারীর পাসপোর্ট ফরমে সত্যয়নকারী মানিকগঞ্জের আইনজীবী মো. মনোয়ার হোসাইনকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিবন্ধিত রোহিঙ্গা তালিকায় আসমার তথ্য মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মাকসুদুর রহমান জানান, বেলা বারোটার দিকে ওই রোহিঙ্গা নারী সাটুরিয়ার জনৈক রেজাউল করিম নামের এক ব্যক্তির স্ত্রী পরিচয় দিয়ে পাসপোর্ট করতে আসেন। ওই নারী দাবি করেন তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ২নং দিঘলীয়া ইউনিয়নের বেংরোয়া গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে জান্নাত আক্তার। একটি নাগরিকত্ব সনদ দাখিল করে তিনি পাসপোর্ট করতে চান।

আসমার ভুয়া নাগরিকত্ব সনদ এসময় ওই নারীর কথাবার্তায় সন্দেহ হলে রোহিঙ্গা শরণার্থীদের নিবন্ধিত সার্ভার ঘেটে দেখা হয়। তখন জানা যায় তিনি প্রকৃতপক্ষে রোহিঙ্গা নারী। তার নাম আসমা। বাবা সিরাজুল হক। রোহিঙ্গা নিবন্ধিত নম্বর ১৪৩২০১৭১২১৩১৫৪৪১৫। তার জন্ম তারিখ ৫ জানুয়ারি ২০০১। আসমা ২০১৭ সালের ১০ অক্টোবর টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধিত হন। পরে তাকে সদর থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়।

আসমার ভুয়া জন্ম সদন এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ওই রোহিঙ্গা নারী দুই সপ্তাহ আগে চট্টগ্রাম থেকে রেজাউল করীমের সাভারের বাসায় আসেন। ওই নারীকে বাংলাদেশি হিসেবে শনাক্তকারী মানিকগঞ্জের আইনজীবী মো. মনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম