অবৈধ গ্যাস সংযোগ: ৯ জনের বিরুদ্ধে তিতাসের মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৯, ১৯:২৫আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৯:৩৮

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে তিতাস গ্যাস কোম্পানির সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মো. জাফরুল আলম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বন্দর থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথিতে উল্লেখ করা হয়, গত ৪ নভেম্বর বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার অভিযান চালিয়ে তিন ইউনিয়নের সাড়ে ৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন। কিন্তু একটি সিন্ডিকেটের সদস্যরা রাতের আঁধারে বিচ্ছিন্ন করা সংযোগ আবার চালু করেন।

ওসি রফিকুল ইসলাম জানান, ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম