ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৯, ২০:২৮আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২০:৪২

ট্রেনে কাটা পড়ে মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ট্রেনে কাটা পড়ে একজন শিক্ষকসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার মণ্ডলভোগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কটিয়াদী মানিকখালী রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুস সালাম এ তথ্য জানান।
নিহতরা হলেন—ময়মনসিংহের পাগলা থানার আব্দুল হামিদ (৫৫)। তিনি পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অপরজন পাকুন্দিয়া উপজেলার বোরহান (৩৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে এগারসিন্দুর নামের ট্রেনটি কিশোরগঞ্জ রেলস্টেশন থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি কটিয়াদীর মণ্ডলভোগ এলাকায় পৌঁছালে, রেল লাইন পার হতে গিয়ে মোটরসাইকেল আরোহী হামিদ ও বোরহান ট্রেনে কাটা পড়েন।
কটিয়াদী মানিকখালী রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুস সালাম জানান, ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই আব্দুল হামিদ মারা যান। অপর আরোহী বোরহানকে স্থানীয়রা উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম