অস্ত্র ও গুলিসহ ইউপি সদস্য গ্রেফতার

সাভার প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৯, ০৮:০৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ০৮:০৪

অস্ত্র ও গুলিসহ ইউপি সদস্য গ্রেফতার সাভারে অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ আবু তালেব (৪৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১৩ ডিসেম্বর) কাউন্দিয়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আবু তালেব কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ডের সদস্য ও সাদারবাড়ি এলাকার গেদু মিয়ার ছেলে।
র‌্যাব-৪ এর এসপি সাগর দীপা বিশ্বাস বলেন, ইউপি সদস্য দীর্ঘদিন অবৈধ অস্ত্র দেখিয়ে ওই এলাকার বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সাদারবাড়ি এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালায় র‌্যাবের এক দল। এ সময় ইউপি সদস্যের কাছ থেকে একটি অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এছাড়াও এ ঘটনায় একটি মামলা দায়েরের পর আবু তালেবকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়া নিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, ৩ পুলিশ প্রত্যাহার
ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়া নিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, ৩ পুলিশ প্রত্যাহার
মাদক নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, পালিয়েছেন অন্য রোগীরা
মাদক নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, পালিয়েছেন অন্য রোগীরা
মাতারবাড়ীতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘণ্টা পর সচল
মাতারবাড়ীতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘণ্টা পর সচল
কাউকে নিয়ে মিথ্যা বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
কাউকে নিয়ে মিথ্যা বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন