বগুড়ায় ফের সক্রিয় কিশোর গ্যাং!

বগুড়া প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৯, ১১:২৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১২:৪৪

বগুড়া

বগুড়ার কিশোর গ্যাং আবার তৎপর হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের ছুরিকাঘাতে দুই কলেজ ছাত্র আহত হয়েছেন। শনিবার সকালে শহরের জিরোপয়েন্টের সাতমাথায় জিলা স্কুল মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ আহতদের মধ্যে হাসিবুল হাসান রকিকে (২২) উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেছে। তার বন্ধু শিমুল কুমার দাস (২০) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সদর পুলিশ ফাঁড়ির এসআই জিলালুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার বেলা সাড়ে ১০টার দিকে বগুড়া জিলা স্কুলের মাঠে বিজয় দিবসের কর্মসূচির মহড়া চলছিল। এ সময় দুর্বৃত্তরা পূর্ব  বিরোধের জের ধরে সরকারি আজিজুল হক কলেজ উচ্চ মাধ্যমিক বাণিজ্য দ্বিতীয় বর্ষের ছাত্র শিমুল কুমার দাসকে ছুরিকাঘাত করে। তখন তার বন্ধু একই কলেজের অনার্স (ব্যবস্থাপনা) দ্বিতীয় বর্ষের ছাত্র হাসিবুল হাসান রকি তাকে রক্ষায় এগিয়ে যায়। দুর্বৃত্তরা তখন রকির পায়েও ছুরিকাঘাত করে। এসময় শিমুল পালিয়ে যায় এবং রকি স্কুলের গেটের কাছে থাকা পুলিশের সামনে এসে পড়ে যান। তখন সদর থানার এসআই নুরে আলম রক্তাক্ত রকিকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে দেন। রকি কাহালু উপজেলার মালঞ্চা গ্রামের ওমর আলীর ছেলে। সে কলোনি এলাকার একটি মেসে থেকে পড়াশুনা করেন। 

শিমুল জানান, শনিবার সকালে বগুড়া জিলা স্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানের মহড়া চলাকালে রাফিদের নির্দেশে রাকিব, শান্ত ও নিরব তাকে (শিমুল) স্কুলের ভেতর ডেকে নিয়ে যায়। তখন তার সঙ্গে বন্ধু রকিও ছিল। প্রথমে ওরা তার (শিমুল) বাম চোখের নিচে ছুরিকাঘাত করে। পরে তাকে বাঁচাতে এগিয়ে গেলে রকির পায়ে ছুরিকাঘাত করে। তখন শিমুল দৌড়ে পালিয়ে যান। পুলিশ রকিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।

সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, দুজন নয়, একজন ছুরিকাহত হয়েছে। তবে হামলাকারীদের সনাক্ত করা যায়নি। সন্ধ্যায় এ খবর পাঠানো পর্যন্ত মামলা হয়নি।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান