ইজিবাইকের চাকায় চাদর পেঁচিয়ে নারীর মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৯, ২৩:৪৫আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২৩:৪৫

কেরানীগঞ্জ ঢাকার নবাবগঞ্জে ইজিবাইকের চাকায় চাদর পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম মাহিলা বেগম (৫০)। সোমবার (৩০ডিসেম্বর) বিকেল পৌনে ৫টায় উপজেলার যন্ত্রাইল জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। মাহিলার বাড়ি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চরকুসাই গ্রামে।

নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই আব্দুল জলিল জানান, সন্ধ্যার কিছু আগে মাহিলা নবাবগঞ্জের ভাওয়াইলা গ্রামের তার মেয়ে ইয়াসমিনের বাড়ি থেকে ইজিবাইকে চড়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন। ইজিবাইকটি যন্ত্রাইল জামে মসজিদের সামনে আসলে মাহিলা গায়ের চাদর হঠাৎ ওই ইজিবাইকের ইঞ্জিনের সাথে পেঁচিয়ে যায় । এ সময় তার গলায় ওই চাদরের ফাঁস লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মাহিলার স্বজনদের কোনও অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী