শ্রীপুরে শহীদ মিনারের নামফলক ভাঙচুরের ঘটনায় জিডি

গাজীপুর প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২০, ১৯:৫৬আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২০:০০

শ্রীপুরে শহীদ মিনারের নামফলক ভাঙচুরের ঘটনায় জিডি গাজীপুরের শ্রীপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের নামফলক ভাঙচুরের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কলেজের অধ্যাপক মো. রুহুল আমীন। বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারের নামফলকটি দুর্বৃত্তরা ভাঙচুর করে।

অধ্যাপক রুহুল আমীন বলেন, ‘অনেক শিক্ষক ওই সময়ে কলেজে ছিলেন। ঘটনার সময় আমি শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ছিলাম। এ ব্যাপারে জানতে হলে কলেজের অন্যান্য শিক্ষকদের কাছে জানতে হবে। আমি এ বিষয়ে কিছুই জানি না।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, কেন্দ্রীয় শহীদ মিনারের নামফলক ভাঙচুরের ঘটনায় অধ্যাপক মো. রুহুল আমীন বৃহস্পতিবার (২ জানুয়ারি) শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামসুল আরেফিন বলেন, ‘শহীদ মিনারের নামফলক ভাঙচুরের ঘটনায় কলেজ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার কথা বললে তারা শ্রীপুর থানায় একটি সাধারন ডায়েরি করে।’ 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি