স্কুলের মাঠ দখল করে মেলা, স্থাপনা ভেঙে দিল স্থানীয়রা

গাজীপুর প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২০, ০৮:৫৩আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ০৯:১২

ভেঙে দেওয়া স্টল তাঁতবস্ত্র, হস্ত, ক্ষুদ্র ও কুটির শিল্প প্রদর্শনীর নামে গাজীপুরের শ্রীপুরে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজন চলছিল মাসব্যাপী মেলার।  বিদ্যালয়ের মাঠ দখল করে মেলার আয়োজন করার প্রতিবাদ হিসেবে স্থানীয়রা শনিবার (৪ জানুযার) মেলার আয়োজন গুঁড়িয়ে দিয়েছেন।

হস্ত, ক্ষুদ্র ও কুটির শিল্প ফাউন্ডশেনের ব্যানারে ২৫ জানুয়ারি থেকে শুরু করে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা হওয়ার কথা ছিল।

ভেঙে দেওয়া অস্থায়ী স্থাপনা স্থানীয়রা জানান,  হস্ত, ক্ষুদ্র ও কুটির শিল্প ফাউন্ডশেন সপ্তাহ খানেক ধরে মেলা আয়োজনের প্রস্তুতি হিসেবে স্টল তৈরির কাজ করছিল। স্থানীয়রা এর প্রতিবাদ জানালেও কাজ হয়নি। আয়োজকরা সব উপেক্ষা করেই তাদের কাজ চালাচ্ছিল।  শনিবার বিকাল ৩টার দিকে তিন শতাধিক স্থানীয় বাসিন্দা বিদ্যালয় মাঠে প্রবেশ করে আয়োজনের প্রস্তুতি ও অর্ধনির্মিত কিছু অস্থায়ী স্থাপনা ভাঙচুর করে।

অভিভাবকরা জানান, বছরের শুরুতে বিদ্যালয় মাঠে এরকম একটি মেলা শিশুদের পড়াশোনা বিঘ্নিত করবে। আর এসময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রস্তুতি পর্ব চলে। এমন একটি সময়ে প্রশাসনের মেলা আয়োজনের অনুমতিও আত্মঘাতী সিদ্ধান্ত।

হস্ত, ক্ষুদ্র ও কুটির শিল্প ফাউন্ডশেন ও মেলা আয়োজক কমিটির সভাপতি আব্দুল গনি মিয়া বলেন, মেলা আয়োজনের জন্য জেলা প্রশাসনসহ শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে যথাযথ অনুমতি নেওয়া হয়েছে। তারপরও হামলাকারীরা স্কুলের মাঠে থাকা মালামাল লুটপাট করে নিয়ে গেছে।

ভেঙে দেওয়া স্টল তিনি আরও বলনে, ২৫ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি র্পযন্ত  হস্ত ও কুটির শিল্প মেলা করার অনুমতি পেয়েছি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখন পর্যন্ত মেলা কর্তৃপক্ষের লিখিত কোনও অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া  হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক