ডিবি পুলিশ পরিচয়ে ৩৯ লাখ টাকাসহ প্রাইভেটকার ছিনতাইয়ের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২০, ২০:১২আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২০:১৪

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফ্যাফকন টেক্সটাইলের ৩৯ লাখ টাকাসহ একটি প্রাইভেটকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় পুলিশ ফাঁড়ি থেকে একশ গজ দূরে এই ঘটনা ঘটেছে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ছিনতাই হওয়া টাকা ও প্রাইভেটকার উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ফ্যাফকন টেক্সটাইল মিলের মার্কেটিং ম্যানেজার মো. বাবুলের অভিযোগ, বুধবার দুপুর ২টার দিকে প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন দেওয়ার জন্য ভুলতা এলাকার একটি ব্যাংক থেকে ২৫ লাখ ও আরেকটি ব্যাংক থেকে ১৪ লাখ টাকা উত্তোলন করা হয়। প্রতিষ্ঠানের নিজস্ব প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্রো-ন-১৩-৫৪০৩) কর্মচারী ফারুক ও চালক কাশেমসহ আমি ডহরগাও এলাকায় নিজ প্রতিষ্ঠানে যাচ্ছিলাম। পথে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভারের পশ্চিমাংশে ৭-৮ জন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। তারা প্রাইভেটকারের গতিরোধ করে। অস্ত্র ঠেকিয়ে আমাদেরকে ও  প্রাইভেটকারটি নিয়ে যায়। পরে কর্মচারী ফারুক, চালক কাশেম ও আমার মুখ-হাত বেঁধে ফেলে। একপর্যায়ে ছিনতাইকারীরা দুপুর আড়াইটার দিকে ৩৯ লাখ টাকা ও প্রতিষ্ঠানের প্রাইভেটকারটি ছিনিয়ে নিয়ে এশিয়ান হাইওয়ে সড়কের বস্তুল এলাকায় নির্জন স্থানে আমাদের ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের