ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২০, ১৩:৫৪আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১৬:৫২

গোপালগঞ্জ গোপালগঞ্জে ইঁদুর মারা বিদ্যুতের ফাঁদে আটকা পড়ে মোশাহাক সিকদার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মোশাহাক একই এলাকার সলেমান সিকদারের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে জমিতে কাজ করার জন্য বাড়ি থেকে বের হন মোশাহাক সিকদার। বেলা ১১টার দিকে স্থানীয়রা ওই কৃষককে বিদ্যুতের ফাঁদে জড়িয়ে থাকতে দেখেন। একই এলাকার ওসিকুর সিকদারের ইরি ধানের পাতোর (চারা) জমিতে ইঁদুর মারার জন্য পেতে রাখা ফাঁদে জড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বলা হয়েছে। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম