ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

সাভার প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২০, ০৪:১৫আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ০৪:৪১

সাভার সাভারে একজন বাসযাত্রীর মূল্যবান জিনিস উদ্ধার করতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাব্বির হোসেন (২৪) নামে ট্রাফিক পুলিশের একজন সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। ওই পুলিশ সদস্যকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইন্সপেক্টর, মিডিয়া শাকের মোহাম্মদ জুবায়ের এ তথ্য জানান।

আহত সাব্বিরের বাড়ি গাজীপুরে। তিনি সাভার ট্রাফিক অফিসে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দায়িত্বরত ছিলেন সাব্বির। এ সময় বাসের এক যাত্রীর মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালিয়ে যাচ্ছিল এক ছিনতাইকারী। পরে ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশের সদস্য সাব্বির ওই ছিনতাকারীকে ধরার জন্য তার পিছু নেয়। এ সময় ছিনতাইকারী পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
ইন্সপেক্টর, মিডিয়া শাকের মোহাম্মদ জুবায়ের বলেন, ‘ছিনতাইকারীকে ধরতে গেলে ট্রাফিক পুলিশের সদস্য ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম