নতুন মজুরি কাঠামোর পে স্লিপ পেলেন ইউএমসি জুটমিলের শ্রমিকরা

নরসিংদী প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২০, ১৪:৩৬আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১৪:৪০

নতুন মজুরি কাঠামো অনুযায়ী পে স্লিপ পেয়েছেন ইউএমসি জুটমিলের শ্রমিকরা ঘোষিত নতুন মজুরি কাঠামো অনুযায়ী নতুন পে স্লিপ পেয়েছেন নরসিংদীর ইউএমসি জুটমিলের শ্রমিকরা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টা থেকে শ্রমিকদের মধ্যে পে স্লিপ বিতরণ করা হয় বলে জানিয়েছেন ইএমসি জুটমিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল ইসলাম মোল্লা। এরআগে, গত ২ জানুয়ারি বৃহস্পতিবার রাতে শ্রমিক আন্দোলনের মুখে ১৫ দিনের মধ্যে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের নতুন মজুরি কাঠামো অনুযায়ী পে স্লিপ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

নরসিংদীর ইএমসি জুটমিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল ইসলাম মোল্লা জানান, ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকালে পে স্লিপ দেওয়া শুরু হয়। মোট দুই হাজার ৩৩১ জন শ্রমিকের মাঝে মোট ১ কোটি ৯ লাখ টাকার পে স্লিপ বিতরণ করেন মিল কর্তৃপক্ষ ও সিবিএ নেতারা। তবে নতুন মজুরি কমিশনের পে স্লিপ হাতে পেলেও টাকা না পাওয়ায় হাসি নেই শ্রমিকদের মুখে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে অনুষ্ঠিতব্য বৈঠকের পর সিদ্ধান্ত অনুযায়ী পে স্লিপের টাকা পরিশোধ শুরু হতে পারে বলে জানিয়েছেন সিবিএ নেতারা।

শ্রমিকরা জানান, দীর্ঘ সাড়ে চার বছর ধরে আন্দোলনের পর নতুন মজুরি কমিশনের পে স্লিপ হাতে পেয়েছেন, তবে এখনও টাকা পাননি।

তারা বলেন, বিগত কয়েক মাস ধরে বাড়ি ভাড়া, সন্তানদের স্কুল কলেজের ভর্তি ফি, দোকান বাকি দিতে পারছি না। এই জন্য দ্রুত বকেয়া বেতন পরিশোধের দাবি জানান তারা। ০

দ্রুত সময়ের মধ্যে পে স্লিপের টাকা পরিশোধসহ পর্যায়ক্রমে ১১ দফা দাবি বাস্তবায়িত হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন নেতারা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের