চাকরি হারানোয় পারিবারিক কলহ, পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২০, ১৪:৪৬আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১৫:০৬

গাজীপুর গাজীপুরের শ্রীপুরে কামাল হোসেন (৩৫) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের শ্বশুর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। চাকরি হারানোর হতাশা ও পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

কামাল হোসেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাসলিগাঁও গ্রামের আব্দুল করিমের ছেলে।

শ্বশুর বাড়ির লোকজনের বরাত দিয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, প্রায় পাঁচ বছর আগে বেড়াইদেরচালা গ্রামের জয়নালের মেয়েকে বিয়ে করেন কামাল। তাদের ঘরে কোনও সন্তান নেই। কামাল শ্বশুর বাড়ি থেকে পলমল গ্রুপের স্থানীয় আসওয়াদ পোশাক কারখানায় চাকরি করতেন। তিন মাস আগে তার চাকরি চলে যায়। এর পর থেকে তাদের পরিবারে ঝগড়া লেগেই থাকতো। এর মধ্যে বৃহস্পতিবার সকালে পাশের বাড়ির একটি জলপাই গাছে কামাল হোসেনের ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, লাশের গায়ে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চাকরি হারানোর হতাশা ও পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ