পূজার দিনে নির্বাচনের প্রতিবাদে হিন্দু মহাজোটের মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২০, ১৮:২৩আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১৮:২৮

পূজার দিনে নির্বাচনের প্রতিবাদে মানিকগঞ্জে হিন্দু মহাজোটের মানববন্ধন

সরস্বতী পূজার দিনে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের দিন নির্ধারণের প্রতিবাদে এবং নির্বাচন পেছানোর দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা হিন্দু মহাজোট। শুক্রবার সকালে মানিকগঞ্জে প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।

সকাল ১০টা থেকে এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা হিন্দু মহাজোটের সভাপতি রামপ্রসাদ চন্দ্র আর্য। এ সময় বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক তাপস রাজবংশী, জেলা হিন্দু যুব মহাজোটের সভাপতি বিকাশ রাজবংশী ও সাধারণ সম্পাদক লিপু হালদার প্রমুখ।

তাপস রাজবংশী বলেন, সরস্বতী পূজার দিন ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের দিন নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের সতর্ক থাকা উচিত। ওই দিন সনাতন ধর্মাবলম্বী মানুষ পূজা ও আরাধনা নিয়ে ব্যস্ত থাকবেন। মানববন্ধনে বক্তারা পূজার দিন নির্বাচন বাতিলের দাবি জানান।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ