বিশ্বকে তাক লাগিয়ে শেখ হাসিনা পদ্মাসেতু নির্মাণ করছেন: স্পিকার

মাদারীপুর প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২০, ২৩:৩৮আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২৩:৪০

বিশ্বকে তাক লাগিয়ে শেখ হাসিনা পদ্মাসেতু নির্মাণ করছেন: স্পিকার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘বিশ্বকে তাক লাগিয়ে শেখ হাসিনা পদ্মাসেতু নির্মাণ করছেন। ইতোমধ্যে পদ্মাসেতুর ৪২টি পিলারের মধ্যে ৩৬টি পিলারের কাজ শেষ হয়েছে। এতেই প্রমাণিত হয়, বাংলাদেশ যেকোনও পরিবর্তন বাস্তবায়ন করতে পারে।’

শনিবার (১৮ জানুয়ারি) বিকালে মাদারীপুরের শিবচরে এক কর্মশালায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এসব কথা বলেন। বাল্যবিয়ে প্রতিরোধপূর্বক মাতৃমৃত্যু হ্রাসকরণ পরামর্শ বিষয়ক কর্মশালায় তিনি প্রধান অতিথি ছিলেন।  

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘যে দেশ পদ্মাসেতু নির্মাণ করতে পারে, সেই দেশ যেকোনও পরিবর্তন অবশ্যই বাস্তবায়ন করতে পারে। এই বিশ্বাস ও আত্মশক্তি সবার মাঝে রয়েছে।’

মুজিববর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠার অংশ হিসেবে সুস্থ মা, সুস্থ জাতি গঠনে মনোনিবেশ করি, বাল্যবিয়েকে না বলি। এই শপথ সবার নেওয়া উচিত। একজন সুস্থ মা দিতে পারে একটি সুস্থ সন্তান, তাই নারীর স্বাস্থ্যের প্রতি মনযোগী হওয়া প্রয়োজন। জাতীয় সংসদের স্পিকার অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন ও সেসব প্রশ্নের উত্তর ও বিভিন্ন পরামর্শ দেন।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো, ইউএনএফপিএয়ের প্রতিনিধি ড. আশা টর্কেলসন, একাধিক সংসদ সদস্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী