১৮ ড্রেজার মেশিন পুড়িয়ে দিলো প্রশাসন

নরসিংদী প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২০, ১৯:৪৭আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১৯:৪৮

১৮ ড্রেজার মেশিন পুড়িয়ে দিলো প্রশাসন নরসিংদীর বেলাবতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১৮টি ড্রেজার মেশিন পুড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে পাটুলী ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বালু উত্তোলনের অন্যান্য যন্ত্রপাতিও ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসেন জানান, বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জব্দ করা বালু উত্তোলনের মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি পুড়িয়ে দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলাব উপজেলার পাটুলী, পোড়াদিয়া ও রাধাখালী এলাকায় দীর্ঘদিন ধরে বালু ব্যবসায়ীরা আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম