মুন্সীগঞ্জে ১৩ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২০, ২২:২৮আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২২:২৮

মুন্সীগঞ্জে ১৩ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস মুন্সীগঞ্জের সদর উপজেলার রামপাল ইউনিয়নের কাজী কসবা এলাকায় অভিযান চালিয়ে ১৩ কোটি পাঁচ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুটি জাল তৈরির কারখানায় অভিযান চালিয়ে আনুমানিক ৬৫ লাখ ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুসারে মিনা ও জসিম উদ্দিন নামে দুই জনকে আটক করে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা কারেন্ট জাল সন্ধ্যায় ধলেশ্বরী নদী পাড়ে মুক্তারপুর এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়।
জেলা মৎস কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, ‘মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্যান্য অবৈধ জাল নির্মূলে বরিশালসহ উপকূলীয় ১৩ জেলায় শুরু হয়েছে বিশেষ ‘কম্বিং অপারেশন-২০২০’। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে প্রথম ধাপে ৭ থেকে ১৩ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপে ২১ থেকে ২৮ জানুয়ারি অভিযান পরিচালিত হচ্ছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের