গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে গ্রেফতার ৩

গাজীপুর প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২০, ১৮:২৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৮:৩১

গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে গ্রেফতার ৩ গাজীপুরের টঙ্গীতে গৃহবধূ সাথীকে (২৫) হত্যার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা হলো- টঙ্গীর শিলমুন (পূর্বপাড়া) এলাকার সারোয়ার হোসেন বাবু (৩০), সালেহা বেগম (৪৫) ও সালাহ উদ্দিন (৩৫)।

মামলার এজাহারের বরাত দিয়ে শাফিউল্লাহ বুলবুল জানান, সারোয়ার হোসেন বাবুর সঙ্গে এক বছর আগে সাথীর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীর পরিবারের সদস্যরা সাথীকে বাবার বাড়ি থেকে ৫ লাখ টাকা  আনার জন্য বলে। তার বাবা দুই লাখ টাকা দেন। গত ১৬ জানুয়ারি বাকি তিন লাখ টাকা আনার জন্য চাপ দেয় তারা। পরে সে বাবার কাছ থেকে টাকা এনে দিতে পারবে না বলে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ওই দিন সন্ধ্যায় স্বামী, শ্বশুর-শাশুড়ি ও দেবর সাথীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পরে নিহতের বাবা টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বাদী হত্যার ঘটনা র‌্যাবকে জানালে তারা ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে আশুলিয়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম