মন্ত্রণালয়ের নির্দেশ না মেনে সরকারি প্রাথমিকের পাশে কিন্ডারগার্টেন

নরসিংদী প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৩

নরসিংদী

নরসিংদীর বেলাবতে নিয়মনীতির তোয়াক্কা না করে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশ গজ পাশেই প্রতিষ্ঠা করা হয়েছে একটি কিন্ডারগার্টেন স্কুল। এতে উপজেলার জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংকট তৈরি হয়েছে। ফলে ওই কিন্ডারগার্টেন স্কুলটি বন্ধের দাবি জানিয়ে প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, গত বছরের ২৪ জুলাই প্রাথমিক বিদ্যালয়ের পাশে বা কাছাকাছি যাতে নতুন কোনও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা না হয় সেদিকে নজরদারির জন্য উপজেলা ও জেলা শিক্ষা অফিসারগণদের কার্যকরী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খান মো: নুরুল আমিন এ সংক্রান্ত একটি নির্দেশনাও জারি করেন। তারপরও বেলাব উপজেলার জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার মধ্যে আলী আকবর আইডিয়াল কিন্ডারগার্টেন নামে স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে শিক্ষার্থী সংকট দেখা দেয়।

জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা সুলতানা বলেন, আমার বিদ্যালয় থেকে কয়েকশ গজ দূরে গোবিন্দপুর গ্রামে কিন্ডারগার্টেনটি প্রতিষ্ঠা করা হয়েছে। অথচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশেপাশে কোনও স্কুল স্থাপন করা সরকারী নিয়ম বহির্ভূত।

আলী আকবর আইডিয়াল কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা আলী আকবর বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়টি জালালাবাদ গ্রামে আর কিন্ডারগার্টেনটি গোবিন্দপুর গ্রামে অবস্থিত। একটি কুচক্রি মহল চাচ্ছে কিন্ডারগার্টেনটি যাতে বন্ধ হয়ে যায়। আমাদের কারণে জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে এটা ভুল ধারণা।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বেলাব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  হারুন অর রশিদ বলেন, উক্ত কিন্ডারগার্টেনে আমরা কোনও সরকারি বই দিচ্ছি না। কিন্ডারগার্টেনে আমাদের নজরদারি আছে। নিয়ম বহির্ভূত হলে এটি বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের