মুজিববর্ষে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি: ভারতীয় হাইকমিশনার

গোপালগঞ্জ প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫০

মুজিববর্ষে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি: ভারতীয় হাইকমিশনার ভারতীয় হাইকমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশ বলেছেন, ‘আমি এই মুজিব জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি ছোটবেলায় রেডিওতে বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি। এত বছর পর তার সমাধিতে শ্রদ্ধা জানাতে পেরে সত্যিই নিজেকে খুব সম্মানিত মনে করছি।’

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশসহ ৫ সদস্যের প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘১৭ মার্চ থেকে মুজিব জন্মশতবর্ষ উদযাপিত হবে। ভারত এতে অংশগ্রহণ করতে তৈরি রয়েছে। মুজিববর্ষ উদযাপনের মধ্য দিয়ে আমাদের দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় ও গভীর হবে।’

বাংলাদেশ-ভারতের সম্পর্ক ঐতিহাসিক উল্লেখ করে শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশ বলেন, ‘এ সম্পর্কের মধ্যে বঙ্গবন্ধুর বিশাল ভূমিকা রয়েছে। এশিয়ান নেতাদের মধ্যে তিনি একজন গুরুত্বপূর্ণ নেতা। বঙ্গবন্ধু যে ভিশন নিয়ে পথ শুরু করেছিলেন সেটা শেষ করতে পারেননি। তার স্বপ্নের সোনার বাংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়িত করছেন। সোনার বাংলা গড়ার পথে ভারত আগেও পাশে ছিল, আগামীতে বাংলাদেশের পাশে থাকবে।’

এ সময় হাইকমিশনারের স্বামী প্রশান্ত কুমার দাশ, হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) নবনীতা চক্রবর্তী, প্রটোকল অফিসার নিরাজ কুমার বিলখা, কেএমএস রেড্ডিসহ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল বাকী, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী