স্ত্রীকে ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৭

স্ত্রীকে ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা

স্ত্রীকে ছুরিকাঘাতের পর স্বামী নিজের বুকে ছুরি বসিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় স্ত্রী আম্বিয়া (২২) হাসপাতালে ভর্তি আছেন, তবে স্বামী রাসেলের (২৭) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগরের আলম টাওয়ারের সামনের বেড়িবাঁধ সড়কে এ ঘটনা ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুরুতর আহত আম্বিয়া এখন ঢাকা মেডিক্যালে ভর্তি আছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সৌরভ কুণ্ডু বলেন, ‘নিহত ও আহত দুই জন স্বামী -স্ত্রী। পারিবারিক কলহের কারণে তারা আলাদা বাসায় থাকতেন। একটি গার্মেন্ট কারখানায় কাজ করতেন আম্বিয়া। রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে রাসেল তাকে আটকায়। আম্বিয়াকে তার সঙ্গে যাওয়ার অনুরোধ করে রাসেল। এতে রাজি না হলে রাসেল ছুরি দিয়ে আঘাত করে আম্বিয়াকে। পরে নিজের বুকে ছুরি চালিয়ে দেয়। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।’

স্থানীয় লোকজন আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে মারা যায় রাসেল। অবস্থার অবনতি হওয়ায় আম্বিয়াকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী