মানিকগঞ্জে বাল্য বিয়ে পণ্ড, বর ও অভিভাবকের দণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০৫

মানিকগঞ্জে বাল্য বিয়ে পণ্ড, বর ও অভিভাবকের দণ্ড মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কোর্টকান্দি গ্রামে বাল্য বিয়ে পণ্ড করেছে প্রশাসন। এই ঘটনায় ছেলে ও ছেলের অভিভাবককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে এক মাস করে কারাদণ্ড দেওয়ার রায় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিল্লাল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো, ওই উপজেলার মহিষাখোলা গ্রামের মোবারক শিকদারের ছেলে রবিউল শিকদার (২২) এবং অভিভাবক একই উপজেলার নজরুল ইসলাম শিকদারের ছেলে বেলায়েত শিকদার।

বাল্য বিয়ে পণ্ডের বিষয়টি নিশ্চিত করে বিল্লাল হোসেন বলেন, ‘মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মেয়ের মা-বাবার নিকট থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। আর বাল্য বিয়ের চেষ্টা করায় ছেলে ও ছেলের অভিভাবককে দণ্ড দেওয়া হয়েছে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের