প্রক্সি দিয়ে ধরা, যুবকের ১ বছরের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৭

প্রক্সি দিয়ে ধরা, যুবকের ১ বছরের কারাদণ্ড গোপালগঞ্জের কোটালীপাড়ায় এসএসসির গণিত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আজিজুল খান (২০) নামে এক যুবক ধরা পড়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাহফুজুর রহমান স্বাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাকে এক বছরের কারাদণ্ড দেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনে এসএসসি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ড পাওয়া যুবক আজিজুল খান মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের অনার্সের (রসায়ন) শিক্ষার্থী। আজিজুল শুয়াগ্রাম দয়াল হালদার উচ্চ বিদ্যালয়ের ছাত্র আজিজুল হাওলাদারের পরীক্ষায় প্রক্সি দিয়েছিলেন।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস.এম মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজিজুল খানকে আটক করা হয়। পরে ওই যুবকের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ করলে সে অন্যের (আজিজুল হাওলাদার) প্রক্সি দেওয়ার কথা স্বীকার করে।

পরে ওই যুবককে সাজা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আর প্রকৃত ছাত্র আজিজুল হাওলাদারকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

/টিটি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম