কাশিমপুর কারাগারে প্রেমিকার সঙ্গে হাজতির বিয়ে

গাজীপুর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৭

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ নারী ও শিশু নির্যাতন মামলায় বন্দি এক হাজতির বিয়ে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুখানিয়া গ্রামের আব্দুল হকের ছেলে স্বপনের সঙ্গে বিয়ে হয় একই গ্রামের আয়শা নামের এক তরুণীর। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কারাগারের অফিস কক্ষে তাদের বিয়ে সম্পন্ন হয়। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার জাহানারা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহানারা বেগম জানান, দুই বছর আগে শ্রীপুর উপজেলা চিনাশুখানিয়া এলাকার আব্দুল হকের ছেলে স্বপন একই গ্রামের ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে স্বপন বিয়েতে অস্বীকৃতি জানানোয় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই তরুণী। মামলায় উচ্চ আদালত তাদের দুজনের বিয়ের নির্দেশ দেন। দুই পক্ষের পরিবারের উপস্থিতিতে শনিবার বিকেলে কারাগারে তাদের দুজনের বিয়ে হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আরও জানান, উচ্চ আদালতের নির্দেশেই কারাগারের অফিস কক্ষে স্বপন ও ওই তরুণীর বিয়ের আয়োজন করা হয়। গত ৯ ফেব্রুয়ারি আদালতের নির্দেশ কারাগারে আসে। পরে বর ও কনের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এ বিয়ের আয়োজন করা হয় এসময় বর ও কনের বাবা-মা, তাদের এক বছরের ছেলে ও পরিবারের আরও কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। 

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী