বাবাকে হত্যার দায়ে ছেলেসহ ৪ জনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৪

আদালত টাঙ্গাইলের মির্জাপুরে আব্দুল আওয়াল (৭০) নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তার ছেলেসহ ৪ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন। টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ এ তথ্য জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন—নিহত আব্দুল আওয়ালের ছেলে মির্জাপুর উপজেলার ভাঙ্গুরি দক্ষিণপাড়া গ্রামের আসাদুজ্জামান মিয়া (৪২), নাগরপুর উপজেলার ভাড়রা গ্রামের মৃত হযরত আলীর ছেলে লুকিম উদ্দিন (৪০), একই গ্রামের জসিম মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪০) এবং মীর কুটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৫৫)। তারা সবাই পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, মির্জাপুর উপজেলার ভাঙ্গুরি দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল আওয়াল ২০১৩ সালের ৩০ জুন রাতে খুন হন। পরদিন পুলিশ বাদী হয়ে নিহতের ছেলেসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ দুজনকে গ্রেফতার করে। বাকিরা গা ঢাকা দেয়। পরে ওই দুই আসামিও জামিনে বের হয়ে পালিয়ে বেড়াচ্ছে। মামলার পাঁচ আসামির মধ্য একজনকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী