মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:২০

মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) আসামি হযরত আলী বেপারীর (৩৫) অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়।

নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি একেএম নূরুল হুদা রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মানিকগঞ্জ সদর উপজেলার ফাড়িরচর গ্রামের নূরুল হকের ছেলে হযরত আলীর সঙ্গে ২০০০ সালে একই গ্রামের মোন্নাফ বেপারীর মেয়ে রোকসানা আক্তারের (২৫) বিয়ে হয়। বিয়ের এক বছর পর তাদের ঘরে এক কন্যাসন্তানের জন্ম হয়। কন্যাসন্তান জন্মের পর রোকসানার ওপর যৌতুকের জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু হয়। ২০০৩ সালের ২৭ সেপ্টেম্বর রাতে হযরত আলী তার স্ত্রী রোকসানাকে হত্যা করে।

তিনি আরও জানান, হত্যার পরের দিন ২৮ সেপ্টেম্বর মানিকগঞ্জ সদর থানায় রোকসানার বাবা মোন্নাফ বেপারী বাদী হয়ে মেয়ে হত্যার অভিযোগে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০০৯ সালের ২ সেপ্টেম্বর হযরত আলীকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আসামি হযরত আলী আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে যান। আদালত মোট ৯ জনের সাক্ষ্য নেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আসামির মৃত্যুদণ্ডের আদেশ দেন।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম