দিল্লিতে সহিংসতার ঘটনায় বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ

গোপালগঞ্জ প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৫

দিল্লিতে সহিংসতার ঘটনায় বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ ভারতের দিল্লিতে সহিংসতার ঘটনায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ভারতে সাম্প্রদায়িক মোদি সরকার সংখ্যালঘু মুসলিমদের ওপর আগ্রাসনমূলক হামলা চালাচ্ছে। এতে মুসলিমরা শহীদ হচ্ছে, মারাত্মকভাবে আহত হচ্ছে। মসজিদ-মাদ্রাসা জ্বালিয়ে দেওয়া হচ্ছে। যা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মানববন্ধনে শিক্ষার্থীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সন্ত্রাসী আখ্যা দিয়ে গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে তার বিচার দাবি করেন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

/এনএস/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম