টাঙ্গাইলে ৯ বছরে ৫১টি মানবপাচারের মামলা, সবই বিচারাধীন

টাঙ্গাইল প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪০আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫০

টাঙ্গাইলে ৯ বছরে ৫১টি মানবপাচারের মামলা, সবই বিচারাধীন টাঙ্গাইলে ৯ বছরে ৫১টি মানবপাচারের মামলা হয়েছে, প্রত্যেকটি মামলারই বিচার প্রক্রিয়াধীন রয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখা।

কর্মশালায় বক্তারা জানান, ২০১২ সালের জানুয়ারি মাস থেকে ২০২০ সাল পর্যন্ত ৫১টি মানবপাচারের মামলা হয়েছে। এর মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে ১৮টি। অভিযোগপত্র দেওয়া হয়েছে ৩০টি মামলার। তদন্তাধীন রয়েছে ৩টি। চার্জশিট দেওয়া হয়েছে ১১টি এবং সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে ১৯টি মামলা।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম