ট্রলিচাপায় নারী ও ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
০২ মার্চ ২০২০, ১১:৩৮আপডেট : ০২ মার্চ ২০২০, ১১:৫৭

সড়ক দুর্ঘটনা গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকালে জেলা শহরের লঞ্চঘাট ও রবিবার (১ মার্চ) রাতে সদর উপজেলার দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোপালগঞ্জ জেলা শহরের মিয়াপাড়া এলাকার তকিমুন্নেছা বেগম (৬০) ও কাশিয়ানী উপজেলার ফলসি নিজামকান্দি গ্রামের মনসুর শেখের ছেলে সাজ্জাদ (৬)।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, সোমবার সকালে হাঁটতে বের হন তকিমুন্নেছা বেগম। শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক পার হওয়ার সময়  মাটি বোঝাই একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশ ট্রলিটিকে আটক করতে পারলেও চালক পলিয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। 

এদিকে,  সদর উপজেলার দূর্গাপূর গ্রামে মামা বাড়ির পাশের সড়ক পার হওয়ার সময় ব্যাটারিচালিত ইজিবাইক সাজ্জাদকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত  অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়। 

/এসটি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম