করোনা ছড়িয়ে পড়লে অর্থনীতির ওপর চাপ পড়বে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
০৫ মার্চ ২০২০, ২১:৩১আপডেট : ০৫ মার্চ ২০২০, ২১:৩৭

করোনা ছড়িয়ে পড়লে অর্থনীতির ওপর চাপ পড়বে: স্বাস্থ্যমন্ত্রী দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে অর্থনীতির ওপর চাপ পড়বে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইরে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘যদি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে তাহলে দেশের অর্থনীতির ওপর বিরাট চাপ পড়বে। দেশে যাতে করোনা ছড়িয়ে না পড়ে এবং অর্থনীতির ওপর চাপ না পড়ে সে জন্য দেশকে করোনা ও ডেঙ্গু মুক্ত রাখতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘বিশেষ প্রয়োজন ছাড়া এই মুহূর্তে কেউ দেশে আসবেন না এবং কেউ বিদেশে যাবেন না। করোনার প্রভাব না কমা পর্যন্ত এই কাজটি আমাদের করতে হবে।’
বেসরকারি ব্যাংক মধুমতি এর ৪৩ ত‌ম শাখা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক হুমায়ন কবির। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগম, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন, টাঙ্গাইল- ৬ আসনের সংসদ সদস্য আহসান ইসলাম টিটু, মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনসহ সরকারি বেসরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের