আশুলিয়ায় আগুনে পুড়লো শ্রমিক পল্লির ৭ ঘর

সাভার প্রতিনিধি
০৭ মার্চ ২০২০, ১৬:১৭আপডেট : ০৭ মার্চ ২০২০, ১৬:১৭

আগুনে পুড়ছে ঘর আশুলিয়ায় একটি শ্রমকি পল্লির সাতটি ঘর আগুনে পুড়ে গেছে। শনিবার (৭ মার্চ) দুপুরে পল্লী বিদ্যুৎ ডেন্ডাবর মধ্যপাড়া এলাকার আলিম মাস্টারের মালিকানাধীন ওই পল্লিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে পুড়ছে ঘর শ্রমিক পল্লির বাসিন্দারা জানান, দুপুরে টিনশেডের ওই শ্রমিক পল্লির একটি কক্ষে হঠাৎ আগুন লাগে। আগুন দ্রুত অন্য কক্ষে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে শ্রমিক পল্লির ছোট-বড় প্রায় সাতটি ঘর ও মালামাল পুড়ে যায়।

আগুনে পুড়ছে ঘর ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান