মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বিআরটিসি’র ফ্রি সার্ভিস

গোপালগঞ্জ প্রতিনিধি
১৭ মার্চ ২০২০, ১২:০৮আপডেট : ১৭ মার্চ ২০২০, ১২:১২

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বিআরটিসি’র ফ্রি সার্ভিস গোপালগঞ্জে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ফ্রি বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি। সদর উপজেলার ঘোনাপাড়া মোড় থেকে টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধি সৌধ পর্যন্ত বিনামূল্যে যাত্রী পরিবহন করবে বিআরটিসি’র বিশেষ বাস। মঙ্গলবার ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত এই সার্ভিস চালু থাকবে।

মঙ্গলবার সকাল ৮টায় বিআরটিসি বাসটি প্রথম ট্রিপের যাত্রী নিয়ে রওনা হয়। এর আগে ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন বিআরটিসি’র টেকনিক্যাল ম্যানেজার মো. নায়েব আলি। এ সময় বিআরটিসি’র অপারেশন ম্যানেজার মো.  জামসেদ, গোপালগঞ্জের ম্যানেজার নিহার রঞ্জন মজুমদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিআরটিসি সূত্র জানায়, সদর উপজেলার ঘোনাপাড়া থেকে সকাল ৮টা, দুপুর ১২টা এবং বিকাল ৪টায় জাতির পিতার সমাধি সৌধের দিকে বাস যাবে। সেখান থেকে সকাল ১০টা, দুপুর ২টা এবং সন্ধ্যা ৬টায় যাত্রী নিয়ে ঘোনাপাড়া মোড়ে ফিরে আসেব বাস।

/এনএস/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি