দয়া করে বাড়িতেই থাকুন: আইভীর ভিডিও বার্তা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ মার্চ ২০২০, ১৩:২৫আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৩:৩০

দয়া করে বাড়িতেই থাকুন: আইভীর ভিডিও বার্তা বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের না হতে নারায়ণগঞ্জবাসীর প্রতি এক ভিডিও বার্তায় বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বুধবার (২৫ মার্চ) বিকালে ভিডিও বার্তাটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অফিসিয়াল পেজ থেকে প্রচার করা হয়।

প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে ভিডিওতে নগরবাসীকে বিশেষ অনুরোধ জানিয়ে আইভী বলেন, ‘আপনারা অযথা শহরে ঘোরাঘুরি না করে বাড়িতেই থাকুন। সরকারি নির্দেশনা মেনে চলুন। আশাকরি আমরা এই দুর্যোগ মুহূর্ত একসঙ্গে মোকাবিলা করবো।’

এছাড়াও তিনি বর্তমান পরিস্থিতি বিবেচনায় যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানিয়ে নগরবাসীকে বলেন, ‘সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নগর পরিষ্কার রাখতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। সিটি করপোরেশনের এলাকায় মশার ওষুধ ছিটানোর পাশাপাশি ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক পানিও ছিটানো হচ্ছে।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ইতোমধ্যে হেল্পলাইন খুলেছে জানিয়ে আইভী বলেন, ‘আমাদের হেল্পলাইনে যেকোনও প্রয়োজনে কল করুন। আমরা যেকোনও সহযোগিতা চাইলে তা দিতে আমরা প্রস্তুত আছি। আমরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সিভিল সার্জনের সহযোগিতায় সমন্বিতভাবে কাজ করছি। এছাড়াও সিটি করপোরেশনে যে ডাক্তার আছেন তাদের নেতৃত্বেও টিম গঠন করা হয়েছে। স্বাচিবের নেতৃত্বে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। সুতরাং যেকোনও সময়, আমাদেরকে ডাকলে আমরা প্রস্তুত।’

করোনা সংক্রমণরোধে সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের কাউন্সিলর একযোগে কাজ করছেন জানিয়ে মেয়র আইভী বলেন, ‘কোন কিছুর প্রয়োজন হলে বা সমস্যায় পড়লে তাৎক্ষণিক নিকটস্থ কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করুন। অথবা সিটি করপোরেশনের হেল্পলাইনে কল করুন। কিংবা সরাসরি সিটি করপোরেশনে গিয়ে সমস্যা বা প্রয়োজনের কথা জানান।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের