মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকা লকডাউন

মানিকগঞ্জ প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২০, ১৩:০৩আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৩:০৯

মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকা লকডাউন মানিকগঞ্জে তাবলীগ জামাতের এক ব্যক্তির দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় সিংগাইর পৌর এলাকায় লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। রবিবার (৫ এপ্রিল) সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা বলেন, আক্রান্ত ব্যক্তি ফরিদপুরের নগরকান্দা উপজেলার মধ্য কাইচাইল গ্রামের বাসিন্দা। তিনি সিংগাইর পৌর এলাকার আজিমপুর নয়াডাঙ্গী বাইতুল মামুর ও মারকাযুল মা আরিফ ওয়াদ-দা ওয়াহ মাদ্রাসায় তাবলীগ জামাতে এসেছিলেন।

এদিকে ওই ব্যক্তির সঙ্গে থাকা অন্যান্য ১২ সদস্য ও স্থানীয় ৬ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

তিনি জানান, গত ২৪ মার্চ থেকে ১৩ সদস্যর একটি তাবলীগ জামাতের দল ওই মাদ্রাসায় অবস্থান করছিল। এদের মধ্যে ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তিনি তার এক আত্নীয়ের সঙ্গে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এ গিয়ে পরীক্ষার করেন। পরে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হলে তাকে ওই প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে রাখা হয়।

এই উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, গতকাল শনিবার রাত ১২টার দিকে ওই ব্যক্তির করোনায় আক্রান্তের খবর জানানো হয়। এঘটনায় সিংগাইর পৌর এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনের কারণে কোনও নিত্যপ্রয়োজনীয় পণ্য সাগ্রীর যাতে সংকট না হয় সেই লক্ষে ভ্রাম্যমানণ বাজার এবং দুস্থ পরিবারের সদস্যদের সরকারিভাবে খাদ্য সহায়তা দেওয়া হবে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী