মানিকগঞ্জে স্বাস্থ্য পরিদর্শক করোনাভাইরাসে আক্রান্ত

মানিকগঞ্জ প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২০, ১৮:০৯আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৮:১৪

করোনা ভাইরাস

মানিকগঞ্জের সিংগাইরে তাবলিগ জামাতের এক মুসল্লির পর এবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সহকারী স্বাস্থ্য পরিদর্শক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রবিবার ( ৫ এপ্রিল) বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সেকেন্দার আলী মোল্লা বিষয়টি নিশ্চিত করেন। আক্রান্ত ওই সহকারী স্বাস্থ্য পরিদর্শক ঢাকার মিরপুরের টোলারবাগে থাকেন। তাকে ঢাকার উত্তরায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের আইসোলোশনে রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডা. মো. সেকেন্দার আলী মোল্লা জানান, আক্রান্ত নারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক পদে কর্মরত। গত ২৬ মার্চ তিনি সর্বশেষ অফিস করেন। অসুস্থতাজনিত কারণে এরপর আর তিনি অফিসে আসেনি। জ্বর-সর্দি ও কাশির মতো উপসর্গ দেখা দিলে তিনি শনিবার (৪ এপ্রিল) ঢাকার রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা (আইইডিসিআর) গিয়ে পরীক্ষা করেন। তার সংস্পর্শে আসা পরিবারের সদস্য ও অন্যান্য লোকজনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এর আগে শনিবার (৪ এপ্রিল) রাতে তাবলিগ জামাতের এক মুসল্লি (৬০) করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হওয়ার পর সিংগাইর পৌর এলাকা লকাডউন ঘোষণা করে প্রশাসন। বর্তমান তাকে ঢাকার রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা (আইইডিসিআর) এর তত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বলেন, শনিবার রাত ১২টার দিকে তাবলিগ জামাতের এক মুসুল্লির করোনা আক্রান্ত হওয়ার খবর জানার পর সিংগাইর পৌরসভা লকডাউন ঘোষণা করা হয়।  তার (আব্দুল বাকি) সংস্পর্শে আসা তাবলিগ জামাতের বাকি ১২ মুসল্লি ও মসজিদের ইমাম এবং তাদের পরিবারের সদস্যসহ মোট ২৯ জনকে নিজ নিজ বাসস্থানে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী